শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বগুড়ায় কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় কারাগারে অসুস্থ হাজতির হাসপাতালে মৃত্যু

বগুড়া জেলা কারাগারে চুরি মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আরিফ (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার গোদাপাড়া গ্রামের বুলবুলের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, চুরি মামলায় গত ৯ জুলাই আরিফকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি কারাগারে হঠাৎ তীব্র অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রিজন সেলের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সনদপত্র অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া