শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। জানা গেছে, আবেদন শুরুর আগে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) মাউশির একটি সূত্র জানায়, ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে।

সূত্র আরো জানায়, আবেদন গ্রহণের আগে মাউশি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে।
তবে এর আগে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে। শিক্ষকদের পাসওয়ার্ড দেবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড। তবে এই কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া