শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান

ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটির বড় অংশ এখন কার্যত অকার্যকর।

শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া এমন দাবি করেন।

জেনারেল আক্রমিনিয়া বলেছেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এরবিলে থাকা প্রায় সব মার্কিন অবকাঠামো ধ্বংস হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোর’ কার্যক্রম চালানোর সক্ষমতা নেই।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে থাকা সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সক্ষমতা পুনর্গঠন করতে পারলেও, যুদ্ধ চললে ইরানও সামরিক অভিযান অব্যাহত রাখবে।

আক্রমিনিয়ার দাবি, ৪০ দিনের যুদ্ধ শেষে ইরান নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করেছে। যা আরাশ-২ ড্রোনের চেয়েও বেশি বিধ্বংসী, নির্ভুল এবং দীর্ঘপাল্লার। তবে নিরাপত্তার স্বার্থে তিনি এসব ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পর ক্ষতিগ্রস্ত অনেক সামরিক সরঞ্জাম আবার সচল করা হয়েছে। নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

তবে ইরানি সেনা মুখপাত্রের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া