শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত ও জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত ও জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা কের্স্টেন।

আজ সোমবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া