শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অর্থের অভাবে কেউ চিকিৎসা পাবে না, এমনটা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অর্থের অভাবে কেউ চিকিৎসা পাবে না, এমনটা হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

অনুষ্ঠানের শেষে সমাজকল্যাণ মন্ত্রী হেড এন্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও ডিভাইস হস্তান্তর করেন।

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর বাংলাদেশে অর্থের অভাবে কারো চিকিৎসা হবে না, এমনটা হবে না। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। বিএনপি নির্বাচনি ইশতেহারে যে সকল বিষয়ে অঙ্গীকার করেছে, ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে।

এর আগে, মন্ত্রী হাসপাতালে নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টার উদ্বোধন করেন। যেসকল শিশুরা জন্মগতভাবে বা পরবর্তীতে শ্রবণশক্তি হারিয়েছে এবং অন্য কোনো উপায়ে যাদের কথা শোনানো সম্ভব নয়, তাদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্জারির মাধ্যমে ব্যয়বহুল ‘কক্লিয়ার ইমপ্লান্টেশন’ করা হয়।

পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এ এভিটি সেন্টারে থেরাপির মাধ্যমে তাদেরকে স্বাভাবিকভাবে কথা বলা শেখানোর ব্যবস্থা করা হবে। মন্ত্রী এ ধরণের এভিটি সেন্টার বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে সমাজকল্যাণ মন্ত্রী হেড অ্যান্ড নেক সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও ডিভাইস হস্তান্তর করেন।

এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মাজহারুল শাহীন, বাংলাদেশ সোসাইটি ফর হেড এন্ড নেক সার্জনের সভাপতি প্রফেসর ডা. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলার স্বনামধন্য চিকিৎসকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. হাসান জাফর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া