নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের একটি হোটেলে বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে পর্ষদ পরিচালক প্রকৌশলী মো. তৌহীদুর রহমান ও আবদুল হাকিম এবং স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এমএম সাইফুল ইসলাম। এছাড়া চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন সূচকে ব্যাংকের সাফল্য ও অগ্রগতির ওপর তথ্যচিত্র উপস্থাপন করেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক।
হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালিসহ হাজারের বেশি কর্মকর্তা এবং নির্বাহী অংশ নেন। সম্মেলনে ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো, আবুল বাশার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
সভায় আলোচকরা চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন। এছাড়া বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।