Advertise with us

সংসার শুরুর ৪০ দিনের মাথায় সাপের ছোবলে প্রাণ হারালেন নববধূ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংসার শুরুর ৪০ দিনের মাথায় সাপের ছোবলে প্রাণ হারালেন নববধূ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় ময়নার বাপের পাহাড় সংলগ্ন আবাসনের একটি বাড়িতে বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় সাপের কামড়ে রহিমা বেগম (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নববধূ রহিমা বেগম ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।

অহিদুল্লাহর ভাই সেলিমুল্লাহ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রহিমা বেগম রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান। সেখানে লাকড়ি আনতে গেলে বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপরই তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানান।
স্বজনরা দ্রুত তাঁকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া