নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের জার্সিতে সর্বশেষ ২০২৩ সালে খেলেছেন অজিঙ্কা রাহানে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্টটিই এখন তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
কেননা আজ দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ওপেনার।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণাটি দিয়েছেন রাহানে। ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘জীবনের সত্য এটাই যে, সব কিছুর শুরু এবং শেষ আছে। সময়কে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।
ব্যাটিংয়ের সময় সবসময় ‘টাইমিংয়ের’ ওপর ভরসা রেখেছি। সব সময় এর গুরুত্ব অনুধাবন করেছি। আজ আমার মনে হচ্ছে, সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। তাই আন্তর্জাতিকসহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলাম।