নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
ভবেশ চন্দ্র রায়। জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্রে এই নাম।
কিন্তু বিদ্যুৎ বিলের কপিতে রয়েছে শুধু ভবেশ। এই কারণে অন্তত চার দিন ঘুরতে হয়েছে তাকে।
ভবেশের অভিযোগ, সব কাগজপত্র ঠিক থাকলেও অকারণে বার বার তার ফাইল ফেরত দিয়েছে। প্রতিবারই কোনো ত্রুটি দেখিয়ে ফাইল ফেরত পাঠিয়েছেন দায়িত্বরতরা।
উপায়ন্তর না পেয়ে রবিবার (২৬ জুলাই) তিনি দেখা করেন প্রতিষ্ঠানটির উপপরিচালকের সঙ্গে। পরে বিষয়টির নিষ্পত্তি হয়।
রংপুর নগরীর খটখটিয়া এলাকা থেকে এসেছেন নিশি রানী রায়। পাসপোর্ট করতে আসা নিশি রানী কালের কণ্ঠকে বলেন, ‘আমার শিশু সন্তান।
ভুল করে পেশার জায়গায় লেখা হয়েছে ‘পেশা নেই’। এ কারণে বার বার ফাইল ফেরত পাঠিয়েছেন। একজন শিশুর পেশা কী লিখবো জানি না।
নিশি রানী বলেন, ‘উপপরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু বাইরে থাকা লোকদের দেখাই করতে দেননি।