শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ বীমা কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি ছয়টি হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সিটি ইন্স্যুরেন্স: সিটি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিটি ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৪ পয়সায়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ১৫ পয়সায়।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সায়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

চলতি ২০২৬ হিসাব বছরের ৩১ মার্চ শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা, এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৮ পয়সায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া