নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
সড়ক দুর্ঘটনা বা অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা প্রধানদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।