নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে
দীর্ঘ সময় ধরে তুলনামূলক রাজনৈতিক স্থবিরতার পর আবার মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে আগামী ৪ আগস্ট রাজধানীতে একটি বড় আলোচনাসভার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি।
সেখানে সমমনা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। একই সঙ্গে জোটভুক্ত ও সমমনা দলগুলোও দলীয় কিংবা যৌথ কর্মসূচির পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে সামনের জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান দৃশ্যমান করার সূচনা করতে চায় সরকারপন্থী দলগুলো। বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন পরিকল্পনার কথা জানা গেছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কালের কণ্ঠকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে একটা প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। সময় হলে বিস্তারিত জানানো হবে।’
মিত্র দলের একাধিক শীর্ষ নেতা মনে করেন, জামায়াত ও এনসিপিকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এ ছাড়া বিএনপির রাজনীতি এবং সমমনা দলগুলো যেন সরকারে হারিয়ে না যায়, সে জন্য শিগগিরই রাজনৈতিক দলগুলোকে মাঠের কর্মসূচিতে যেতে হবে।
এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যুমনা’য় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জোরালো বক্তব্য দেন সমমনা রাজনৈতিক দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। বিএনপি চেয়ারম্যানও দেশ গড়ার জন্য আগামী দিনের মিত্র দলগুলোর প্রতি আহবান জানান। একই সঙ্গে তিনি মাঠের রাজনীতি সক্রিয় থাকার বিষয়টির ওপরও গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় মিত্র দলগুলোর নেতাদের মধ্যে কেউ কেউ বলেন, ‘আমরা সরকারকে দেখছি, কিন্তু বিএনপিকে কোথাও দেখছি না। এমনকি যুগপতের শরিকদেরও রাজপথে অ্যাক্টিভ দেখছি না।