Advertise with us

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

ক্রীড়া প্রতিবেদক : সব জল্পনা কল্পনার পর অবশেষে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে, অন্তত ২ মাস মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ ফাস্ট বোলারকে।
সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়েছে নাহিদের। যেখান থেকে সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে। এর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে।

নাহিদের বিস্তারিত রিপোর্ট এরমধ্যে মেডিকেল বিভাগ থেকে বিসিবির কাছে পাঠানো হয়েছে।
শুধু নাহিদ নন, অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তা আছে আরো। চোটে পড়া অন্য দুই ক্রিকেটার লিটন দাস ও শরিফুল ইসলামও পুরোপুরি শঙ্কামুক্ত নন। দুজনের ক্ষেত্রে শর্ত, পুর্নবাসন প্রক্রিয়া শেষে ফিটনেসে উতরে যাওয়া সাপেক্ষে দলে থাকতে পারেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনের চোটে পড়ে বোলিং কোটা শেষ না করেই মাঠ ছেড়েছিলেন নাহিদ।
এরপর খেলা হয়নি সিরিজের শেষ টি-টোয়েন্টি। দেশে ফিরে পরীক্ষা নিরীক্ষার পর তাঁর সাইড স্ট্রেইনের গ্রেড টু চোট ধরা পড়ে। আরেক পেসার শরিফুলও জিম্বাবুয়ে থেকে চোট নিয়ে দেশে ফেরেন। অন্যদিকে লিটন চোটে পড়েন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া