নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ভাইগড় ক্যাম্পের বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী এ পুশইন চেষ্টা প্রতিহত করে দিয়েছে।
জানা গেছে, বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৯ জনকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ঘটনা টের পেয়ে পুশইন প্রতিহতের চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী সমবেত হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে বিএসএফ তাদের নিয়ে সীমান্ত থেকে সরে যায়।
ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, বিএসএফ ৮ নারী ও এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। কিন্তু আমরা তা প্রতিহত করে দিয়েছি।