Advertise with us

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষ পেল খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষ পেল খাদ্য সহায়তা

বান্দরবানের লামায় টানা বর্ষণের পর পাহাড়ি ঢলে মুহূর্তেই ফুলে-ফেঁপে ওঠে খাল-ছড়া, তলিয়ে যায় রাস্তাঘাট, পানিতে ডুবে যায় বসতভিটা। ভয়াল পাহাড়ধসে মাটিচাপা পড়ে নিভে যায় পাঁচটি প্রাণ।

কারো ঘর ভেঙে পড়ে, কারো জীবিকার শেষ সম্বলটুকুও হারিয়ে যায়। পানি নেমে যাওয়ার পরও শেষ হয়নি মানুষের দুর্ভোগ, বরং শুরু হয় খাদ্যসংকট, অনিশ্চয়তা আর নতুন করে বেঁচে থাকার সংগ্রাম।
এমন কঠিন সময়ে লামায় মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সম্প্রতি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লামা পৌরসভার নয়াবাজার, মধুঝিরি পূর্ব পাড়া, ফরেস্ট কলোনিসহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার অতিদরিদ্র পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী ও প্রান্তিক পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়ে। কয়েক দিনের কর্মহীনতায় অনেক পরিবারের খাবার ফুরিয়ে যায়।
অনেকে জানত না পরের বেলার খাবার কোথা থেকে আসবে।

এই বাস্তবতায় বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
দুর্গত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের কষ্টের কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তাদের মানবিক উপস্থিতি বিপর্যস্ত মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করে।

খাদ্য সহায়তা পেয়ে এক উপকারভোগী বলেন, ‘বন্যার পর থেকে সংসারে খুব কষ্ট চলছিল। কাজ ছিল না, ঘরেও খাবার শেষ হয়ে গিয়েছিল। সন্তানদের মুখের দিকে তাকিয়ে কী করব বুঝতে পারছিলাম না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া