নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাসিলেইরাও সেরি এ-তে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ব্রাজিলিয়ান ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। অবনমনের বিভীষিকা থেকে বাঁচতে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের মুখোমুখি হচ্ছে দলটি।
আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই বিশ্বকাপের বিরতি শেষে আবার মাঠের লড়াইয়ে ফিরছেন ব্রাজিলিয়ান ফুটবল পোস্টার বয় নেইমার জুনিয়র।
বাংলাদেশ সময় রবিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটিতে মাঠে নামবে দুই দল।
বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারো পেশাদার ক্লাব ফুটবলে পুরো মনোযোগ দিয়েছেন নেইমার। দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি সান্তোসের অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে এই ফরোয়ার্ডকে।
গত ১৮ জুলাই সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরলেও প্রথম দিন কেবল জিম ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই সময় কাটে তার। তবে শুক্রবার (২৪ ২৪ জুলাই) মাঠের পুরোদমে অনুশীলনে স্বাগতিক সমর্থকদের আশ্বস্ত করেছেন তিনি। ক্লাবের বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই তার মাঠে নামা প্রায় নিশ্চিত।
নেইমারকে ছাড়া সাম্প্রতিক সময়ে সান্তোসের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক।