শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নৈতিক স্থলনজনিত কারণে এমপি পদ হারানোর আইনি ভিত্তি নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নৈতিক স্থলনজনিত কারণে এমপি পদ হারানোর আইনি ভিত্তি নেই: ইসি

বৃহস্পতিবার (২৩ জুলাই) ‎দল বহিষ্কার করলেও নৈতিক স্থলনজনিত কারণে সংসদ সদস্য (এমপি) পদ হারানোর আইনি ভিত্তি নেই। কেবল দণ্ডিত হলেই সরাসরি ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা চার আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন।

আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ‎

এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিওকাণ্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গণে ওঠে সমালোচনার ঝড়।

শুরুতে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতের এই এমপি। বিয়ের কাবিননামা ও তরুণীর বায়োডাটায়ও অসঙ্গতির অভিযোগ ওঠে। নৈতিক স্খলনের দায়ে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার মানুষজনেরা। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।‎

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপির পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নৈতিক স্থলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের ইখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি।

এদিকে, রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান এ কমিশনার।সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে একথা জানান এই কমিশনার।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া