নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বয়সটা বেড়েছে। তাতে পারফরম্যান্সেও কিছুটা টান পড়েছেন।
ক্যারিয়ারের গোধূলিলগ্ন বলে কথা! ব্যাটে-বলে এখন আর আগের মতো ধারাবাহিক পারফর্মার হতে পারেন না সাকিব আল হাসান।
তবে এখনো নিজের দিনে সেরা সাকিব। কি করতে পারেন সেটা আরেকবার লঙ্কা প্রিমিয়ার লিগে দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সে জাফনা কিংসে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেয়েছে জাফনা। টানা তৃতীয় জয়টি এসেছে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে, ২১ রানের। গতকাল পাল্লেকেলেতে অপরাজিত ২২ রানের পর বাঁহাতি ঘূর্ণিতে ৩ উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন সাকিব।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দলীয় নৈপুণ্যে ৬ উইকেটে ২২১ রানের বড় স্কোর দাঁড় করায় জাফনা।
কোনো ব্যাটার ফিফটি না পেলেও চল্লিশর্ধ্বো দুটি ইনিংস খেলেন কামিল মিশরা ও চামিন্দু বিক্রমাসিংহে। আভিষ্কা ফার্নান্দোকে (৩৬) সঙ্গী করে উদ্বোধনী জুটিতে (৯৫) দলকে দারুণ শুরু এনে দেন মিশরা। ১৮৮.৪৬ স্ট্রাইকরেটে ৫ ছক্কা ও ২ চারে ৪৯ রান করেন।
বিপরীতে ইনিংসের শেষটায় ঝড় তোলেন বিক্রমাসিংহে। ২৮৬.৬৬ স্ট্রাইকরেটে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন।