Advertise with us

চলন্ত মাইক্রোবাসে ছিনতাইচেষ্টা, চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত মাইক্রোবাসে ছিনতাইচেষ্টা, চালককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে এক চালক আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী মূল লেনে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

‎আহত চালক মো. জসিম উদ্দিন (৪০) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেহেনা এলাকার ফজলুল হকের ছেলে। তিনি চাঁদপুরের শাহরাস্তি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী আনতে যাচ্ছিলেন।

‎পুলিশ জানায়, পথিমধ্যে অজ্ঞাত এক ছিনতাইকারী হাইয়েস মাইক্রোবাসটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে চালক জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে। এতে তার ডান হাত ও বুকে আঘাত লাগে। তবে চালকের সাহসিকতার কারণে ছিনতাইকারী কোনো মালামাল বা অর্থ ছিনিয়ে নিতে পারেনি এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া