Advertise with us

ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. রুমা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. রুমা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অধ্যাপক ড. রুমা ডুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৬ সালে নরসিংদীর মনিপুর উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৯ সালে ঢাকা মহিলা পলিটেকনিক থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন।
২০০৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১৪ সালে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে ফ্রন্টিয়ার সাইন্সে পিএইচডি সম্পন্ন করেন।

এর আগে তিনি ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া