Advertise with us

বেইলি রোড অগ্নিকাণ্ড : আত্মসমর্পণ করে দুই আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেইলি রোড অগ্নিকাণ্ড : আত্মসমর্পণ করে দুই আসামির জামিন

রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর মামলায় দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বুধবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদ ও ফুকো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রাসেল আহম্মেদ আত্মসমর্পণ করে জামিন চান।

নিহাদের পক্ষে অ্যাডভোকেট জাহিদ হাসান ও রাসেলের পক্ষে প্রদীপ রঞ্জর দেবনাথ জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিনের আদেশ দেন বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামের সাততলা ভবনে আগুনে ৪৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া