Advertise with us

পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যাংকটি ‘বেস্ট ব্যাংক–বাংলাদেশ’ এবং ‘বেস্ট পারফরম্যান্স অন গ্রোথ–বাংলাদেশ’ বিভাগে পুরস্কৃত হয়।

সম্প্রতি নয়াদিল্লির এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি সম্মাননা গ্রহণ করেন। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান; পরিচালক হাবিবুর রহমান, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী এবং কবির আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরো ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী ও অধ্যাপক ড. হাসিনা শেখ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন। এছাড়া ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও মহাব্যবস্থাপক মো. লিটন মিয়া এবং চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলম এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া