নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ০ বার পঠিত | পড়ুন মিনিটে
গত কয়েক বছরে সরকারি চাকরিতে নারীর প্রতিনিধিত্ব কমেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার পরিষদের এক বিবৃতিতে নারীর জন্য কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, মহিলা পরিষদ মনে করে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ কমে যাওয়া কেবল একটি পরিসংখ্যানগত বিষয় নয়, এটি নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং অর্ন্তভূক্তিমূলক রাষ্ট্রব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ।
২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে ৫৬ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের সুযোগ ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, জেলাভিত্তিক ১০ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত ছিল।
ওই বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় ধরনের বিক্ষোভের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করা হয়।