শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম বেড়েছে কেজিতে ৬৫ টাকা

সাতক্ষীরায় সুগন্ধি চালের দাম কেজিতে ৬০-৬৫ টাকা পর্যন্ত বেড়েছে।

ব‌্যবসায়ীরা জানান, স্থানীয়ভাবে সুগন্ধি চাল উৎপাদন হয় না। চাহিদা অনুযায়ী সরবরাহ কম হওয়ায় সব ধরনের সুগন্ধি চালের দাম বেড়েছে।

গতকাল সাতক্ষীরার খুচরা বাজারে দিনাজপুরের সুগন্ধি কালোজিরা চাল প্রতি কেজি বিক্রি হয়েছে ২২০ টাকায়, দুই-তিন সপ্তাহ আগেও যা ছিল ১৫৬ টাকা। চিনিকানি চালও ১৮০ টাকায় বিক্রি হয়েছে, যা আগে ছিল কেজিপ্রতি ১২০ টাকা। ব্যবসায়ীরা জানান, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম। তাছাড়া দিনাজপুরের সুগন্ধি চাল রফতানি হওয়ায় দাম হঠাৎ করেই বেড়ে গেছে।

কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘দেশে উৎপাদিত উন্নতমানের সুগন্ধি চাল রফতানি হওয়ায় সম্প্রতি দাম বেড়েছে। দেশে সুগন্ধি চালের মোট চাহিদার সিংহভাগ জোগান দেয় উত্তরবঙ্গ। সবচেয়ে বেশি উৎপাদন হয় দিনাজপুরে। তবে স্থানীয়ভাবে উৎপাদন হলে দাম কমে যেত।’

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উপকূলীয় সাতক্ষীরার আদিবাসী অঞ্চলে একসময় সুগন্ধি চাল উৎপাদন হলেও এখন আর হয় না। ফলে শতভাগ আমদানি করে স্থানীয় চাহিদা মেটানো হয়।

চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় বাজারে সুগন্ধি চালের দাম বেড়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া