শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপ-পরিচালক ডা. মোহাম্মদ রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপ-পরিচালক ডা. মোহাম্মদ রুবাইয়াত

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপ-পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। তিনি এর আগের উপ-পরিচালক ডা. শেখ ইফতেখার রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) (চলতি দায়িত্ব) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।

একই প্রজ্ঞাপনে এর আগের উপ-পরিচালক ডা. শেখ ইফতেখার রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া