Advertise with us

টয়লেটের ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টয়লেটের ট্যাংকে মিলল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংকে থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। আটঘরিয়া থানার ওসি নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গীতা বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেঁটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গীতা টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া