নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের মিরসরাইয়ে নানা স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সময়, অংশগ্রহণকারীদের পরিচয় এবং মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, মিছিলে সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা নেতৃত্ব দেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।