Advertise with us

পরিবেশের বার্তা নিয়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিলেন ফাহিম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিবেশের বার্তা নিয়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পাড়ি দিলেন ফাহিম

‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করব দূরত্ব জয়’—এই স্লোগান নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে পাড়ি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ফাহিম মুনতাসির। পরিবেশ ও প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে হাঁটা শুরু করে ২০ দিনে প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছেছেন তিনি।

২৬ বছর বয়সী ফাহিম মুনতাসির ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তিনি মো. মফিজ মিয়া ও মাহমুদা আক্তার চৌধুরী দম্পতির বড় ছেলে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা করছেন ফাহিম। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।
‘সোনালী সকাল’ নামের একটি সংগঠনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

পদযাত্রার অভিজ্ঞতা জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে ফাহিম মুনতাসির বলেন, ‘পথে পথে মানুষের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। শুধু গন্তব্যে পৌঁছানোই আমার লক্ষ্য ছিল না; পথে পরিবেশ ও প্রকৃতি নিয়ে সচেতনতামূলক আলোচনা করাও ছিল উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাতে পেরে খুব ভালো লাগছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া