Advertise with us

স্বজনের হাতেই প্রাণ গেল চাচির, অভিযুক্ত ভাতিজা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বজনের হাতেই প্রাণ গেল চাচির, অভিযুক্ত ভাতিজা

জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিচ্ছন্নতার জের ধরে ভাতিজার হামলায় চাচি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শেরপুরে ঝিনাইগাতী উপজেলার দড়ি কালিনগর এলাকায় বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সানিয়া বেগম (৫৫) ওই এলাকার মোফাজ্জল হোসেনের স্ত্রী। ঘটনার পর ভাতিজা শাহা আলী আত্মগোপনে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোর ঘটনাকে কেন্দ্র করে চাচি সানিয়া বেগমের সঙ্গে ভাসুর আব্দুল হাকিমের ছেলে ভাতিজা শাহ আলীর মধ্যে ঝগড়া বাঁধে। এরই একপর্যায়ে ভাতিজা শাহা আলীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচি সানিয়া বেগমের মৃত্যু ঘটে।

ঝিনাইগাতী থানার ওসি নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া