নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৪৮ শতাংশ কমেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে প্রায় ২০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫০ কোটি টাকার একটি আন্তঃকোম্পানি ঋণ সুবিধা অনুমোদন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির আয় হয়েছে ১৬০ কোটি ৪০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭৫ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সায়।
তথ্যানুযায়ী, আলোচ্য ঋণ সুবিধার মেয়াদ হবে ২৪ মাস। তবে প্রতিবার ঋণ উত্তোলনের ড্রডাউনের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস। ঋণ সুবিধাটি পারস্পরিক বাণিজ্যিক শর্তে (আর্মস-লেনথ টার্মস) প্রদান করা হবে।
এছাড়া ওই সভায় মো. রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স ও শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয়া হয়।